Ja Re Jare Ure Jare Pakhi Lyrics | যারে যারে উড়ে যারে পাখি বাংলা লিরিক্স
August 9, 2024

যারে-
যারে উড়ে যারে পাখি
ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।
যারে-
আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়।
আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়।
শুধু-
মনে মনে তোকে ডাকি
চাহিনা খেলিতে খেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।
যারে-
আমারই স্বপ্ন হয়ে
কত কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া।
আমারই স্বপ্ন হয়ে
কত কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া।
জানি-
সবই রয়ে গেল বাকী
এবারে ভাসাব ভেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।
যারে-
